কনসার্ট থেকে প্রাপ্ত সব অর্থ ব্যয় করা হবে শীতার্তদের সহায়তায়। দেশের বিখ্যাত যেসব ব্যান্ড দল তাদের সংগীত পরিবেশন করবে তারা হলো- কৃষ্ণপক্ষ, আভাস (Avash), চিরকুট এবং অ্যাশেস (Ashes)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এই সংগীতানুষ্ঠানে পর্যায়ক্রমে শিল্পীরা পরিবেশন করবেন তাদের গান। মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানিয়েছেন ঢাকসু ও স্পিরিটস অব জুলাই।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা ক্যাম্পাসে শীতকালীন একটা কনসার্ট উপভোগ করতে চান। সে-ই লক্ষ্যেই আমাদের এই আয়োজন । আশা করি শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করে আনন্দিত হবেন।’
‘স্পিরিটস অব জুলাই’র প্রধান আহ্বায়ক এহসান দ্রুব গণমাধ্যমকে বলেন, ‘সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে।’
আয়োজকদের আশা, এই কনসার্টে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শীতার্তদের সাহায্য করার এই মানবিক উদ্যোগকে সফল করে তুলবে।
এমএম