নিজের প্রেমিক ও বিজনেস পার্টনার সাহিল সঙ্ঘের সঙ্গেই শনিবার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা।

দিল্লিতে সম্পূর্ণ হিন্দুধর্মীয় রীতিতে জাঁকজমকভাবে শনিবার রাতে বিয়ে হয় দিয়া ও তার জীবনসঙ্গী সাহিলের। বিয়েতে রাজকীয় বেশে সেজেছিলেন এ নবদম্পতি। উপস্থিত ছিলেন- লারা দত্ত, সুস্মিতা সেন, জায়েদ খানসহ তাদের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা।

ঠিক এক বছর আগে বাগদান করেছিলেন এ প্রেমিক যুগল। প্রথম দিকে দিয়া ও সাহিল একে অপরের বিজনেস পার্টনার হলেও পরে তাদের মধ্যে পরিণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে এ জুটি যৌথভাবে "বোর্ন এন্টারটেইনমেন্ট" নামে একটি প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন। খুব শিগগিরই তাদের যৌথ প্রযোজনার ছবি "ববি জাসুস" মুক্তি পাবে। সূত্র : ইন্ডিয়া টুডে।

 

ইআর