আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট শখ করেই হীরে কপালে বসিয়েছিলেন ১৭৫ কোটি টাকা মূল্যের হীরা ।

কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসানো গোলাপি রঙের হীরা। তার এই শখের জন্য সংবাদের শিরোনামেও এসেছিলেন তিনি।

কিন্তু এ বার সেই হীরাই কপাল কেটে ছিনিয়ে নিলেন ফ্যানেরা। রক্তাক্ত হলেন র‌্যাপার। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সম্প্রতি মিয়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন, তখনই তাকে ঘিরে ধরেন ভক্তরা। অভিযোগ, তাদের মধ্যে থেকেই কেউ তা চুরি করে নিয়েছেন।

লিল আরো জানিয়েছেন, এই মহামূল্যবান হীরা কেউ যাতে চুরি করতে না পারে সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি। লিল বলেন, ২০১৭ সালে এই হীরাটি চোখে পড়ে।

তার পর থেকেই হীরাটি কেনার সিদ্ধান্ত নিই। ১৭৫ কোটি টাকায় সেটি গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে নিই।

গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করে কপালে হিরেটি লাগিয়েছেন লিল। ১১ ক্যারেটের হিরেটির বিমাও করিয়েছিলেন। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।

এইচএন