মুক্তির পর চারদিনের মধ্যেই প্রায় ১৭৫ কোটি ৬১ লক্ষ টাকার ব্যবসা করল হৃত্বিক ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’৷ এর মধ্যে ভারতে ব্যবসার অংক ৯৪ কোটি ১৩ লাখ টাকা৷ ছবি দেখে দর্শকরা উচ্ছ্বসিত৷ চারদিনেই ‘ব্যাং ব্যাং’ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ায় হৃত্বিক-ক্যাটরিনার সম্মোহনেই এখন বুঁদ বলিউড৷
অ্যাকশন আর রোম্যান্সে ভরপুর ‘ব্যাং ব্যাং’কে ঘিরে সাফল্যের বিপুল প্রত্যাশা ছিল বক্স অফিসে৷ রবিবার ‘ব্যাং ব্যাং’-এর ব্যবসার অংক ২২ কোটি ৪১ লাখ টাকার৷ ভারতের বাইরে মধ্যপ্রাচ্য, ব্রিটেন এবং আমেরিকায় সাফল্যের নিরিখে সালমানের কিক্-কেও ছাপিয়ে গিয়েছে ‘ব্যাং ব্যাং’৷ রবিবার ভারতের বাইরে এই ছবি ব্যবসা করেছে প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকার৷ ১০০ কোটির পর এবার ২০০ কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় ‘ব্যাং ব্যাং’৷
জেএ





