চিত্রনায়িকা সাহারার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে যাচ্ছে। বর মাহবুবুর রহমান মনি সাভারের ছেলে। পেশায় একজন ব্যবসায়ী।

শুক্রবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মনি-সাহারার তিন বছরের প্রেমের পর দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন করা হয়েছে।

এর আগে, ৬ মে সন্ধ্যায় জাঁকজমক আয়োজনে সাহারার গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়। রাজধানীর ধানমণ্ডির একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহারাকে আশীর্বাদ করেন চিত্রনায়িকা শাবনূর, অভিনেতা অমিত হাসান, পরিচালক শাহাদৎ হোসেন লিটন, নৃত্য পরিচালক আজিজ রেজাসহ শোবিজের অনেকেই।

বিয়ে প্রসঙ্গে সাহারা বলেন, নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। যেন সংসার জীবনে আমরা দু'জন সুখী হতে পারি এবং ভালো থাকতে পারি।

সাহারাকে সর্বশেষ গত বছর রাজু চৌধুরীর পরিচালনায় 'তোকে ভালোবাসতেই হবে' চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৪ সালে শাহাদৎ হোসেন লিটনের 'রুখে দাঁড়াও' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে পথচলা শুরু সাহারার। এ পর্যন্ত অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাহারা।

কেএইচ