আজ সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। আর এমন সময় দীর্ঘ দুই দশক পর একসঙ্গে গান করলেন সুরকার ও সঙ্গীতপরিচালক আলাউদ্দিন আলীর সাথে।আঁখি আলমগীর গানটিকে জন্মদিনের উপহার হিসেবেই মনে করেন তিনি।
সম্প্রতি বিশিষ্ট এ সুরকারের সুরে শহীদুল্লাহ ফরায়েজীর কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। জানাগেছে আসছে বৈশাখে গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন আঁখি। পাশাপাশি চলছে ১৯তম একক অ্যালবামের কাজও । গান করার পাশাপাশি অভিনয়ের প্রতিও ঝোঁক ছিল বলে জানান এই শিল্পী।
ছোটবেলায় বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক আলমগীরের সুযোগ্য কন্যা আঁখি আলমগীর। ইচ্ছা ছিল বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করবেন; কিন্তু ভাত দে ছবিতে তিনি নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। তাই বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি।
তিনি বলেন, ‘কখনও যদি সুযোগ হয় তাহলে বাবার সঙ্গে এক ছবিতে একই ফ্রেমে অভিনয় করব। আশা করছি আমার এ ইচ্ছাটা কোনো একদিন পূরণ হবে।’
নাজিব





