ঢাকার চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস । তিনি বাংলাদেশ ও কলকাতায় সমানভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা।
নতুন বছরের নতুন পরিকল্পনা ও প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি। ভবিষ্যতে ভালো মানের চলচ্চিত্রে কাজ করব। শিল্পীদের পাশে থাকার লক্ষ্যে এ বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব’।
ফেরদৌস জানান, ‘গত বছর কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছি। এসব সিনেমা চলতি বছর মুক্তি পাবে।’
চিত্রনায়ক ফেরদৌস চলচ্চিত্রে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু’ র হাত ধরে প্রবেশ করেন। অভিনেতা সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর তার অভিনীত অসমাপ্ত বুকের ভিতর আগুন সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘ফুলের মতো বউ’, ‘দুই নয়নের আলো’, ‘খায়রুন সুন্দরী’, ‘গোলাপী এখন বিলাতে’, ‘গেরিলা’ প্রভৃতি হলো ফেরদৌস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ।
নাজিব





