হিরো আলম নিজের শখ থেকেই মিউজিক ভিডিও নির্মাণ শুরু করেছিলেন তারপর থেকে এখন পর্যন্ত শতশত মিউজিক ভিডিও তৈরি করেছেন।অভিনয় করছেন নাটকেও।এরমাঝে সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।আর এখন প্রথমবারের মতো র‌্যাপ সং গাইলেন হিরো আলম।

বুধবার বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে।

দর্শকদের নতুন করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন হিরো আলম। এখানে তার উপস্থাপনাও ছিল ভিন্নরকম। বরাবরের মতো এতেও হিরো আলম তার স্বকীয়তা বজায় রেখেছেন।

গানটি প্রসঙ্গে পরিচালক জাফর ইকবাল বলেন, ‘এই র‌্যাপ সংটি অবশ্যই অন্যসব র‌্যাপ সং থেকে আলাদা। এটা একমাত্র হিরো আলমের সঙ্গেই যায়।’


নাজিব