বিগ বস সিজন ১০-এর অন্যতম বিতর্কিত প্রতিযোগী ওম স্বামী। ভক্তরা ডাকেন স্বামী ওম জি। এই সিজনে নন-সেলিব্রিটি প্রতিযোগীদের অন্যতম এই স্বামীজি বিগ বসের বাড়িতে ঢুকেই শুরু করে দেন তুলকালাম। 

প্রথমটায় তার চ্যাটাং চ্যাটাং কথা বেশ মিষ্টি লাগত বলিউড অভিনেতা ও এই অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের। কিন্তু পরের দিকে তিনিও বিরক্ত হয়েছেন।

এমনকী দু’দিন আগে স্বামীর কারণেই বিগ বস হাউস থেকে আচমকা বেরিয়ে গিয়েছেন সালমান।
সেলিব্রিটি প্রতিযোগী করণ মেহরা ও তার পরিবার নিয়ে অত্যন্ত আপত্তিজনক কিছু কথা বলেছিলেন স্বামীজি।

স্বামীজির অভব্য আচরণ এবং বিশেষ করে নারীদের প্রতি অকথ্য ভাষায় গালিগালাজের বিরুদ্ধে এবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন স্বামীজির বিরুদ্ধে। রাখি বলেন, আমি ওই বাড়িতে ঢুকে স্বামীজির ক্লাস নিতে চাই। এই বৃদ্ধ লোকটি মেয়েদের চরিত্র নিয়ে কেন কথা বলে? কে ও? ও কি বিচারপতি নাকি?

আমার তো ইচ্ছে করে ওর জামাকাপড় লুকিয়ে রেখে ওকে নগ্ন করে বাড়ির মধ্যে হাঁটাই। সব জামাকাপড় দেওয়ালের বাইরে ছুড়ে ফেলে দেব। বেরোক ও বাইরে জামাকাপড় খুঁজতে ওই অবস্থায়।

আমার আরও ইচ্ছে করে যে ঘুমানোর সময় ওর চুল কেটে দেই। কে জানে কোন গুহা থেকে এই বাবাকে তুলে আনা হয়েছে!

মাহমুদ.