প্রেমটা আকারে ত্রিকোণ। সাইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কপুর রয়েছেন তিনটি কোণে । গত শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। আর তাতেই মুগ্ধ দর্শক।

প্রেক্ষাপট ১৯৪০, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিস জুলিয়া অর্থাৎ কঙ্গনা এক নামজাদা অভিনেত্রী। সাইফ রয়েছেন প্রযোজকের ভূমিকায়। সৈন্যদের উৎসাহ দিতে বর্মা পাঠানো হয় জুলিয়াকে।সেখানেই তিনি নবাব মালিক অর্থাৎ শাহিদ কাপুরের দেখা পান। নবাব পেশায় সৈনিক। কিন্তু সে সময় জুলিয়ার নিরাপত্তার ভার ছিল তার ওপর।

সে সময়ই নবাবের প্রেমে পড়েন জুলিয়া। শুরু হয় ত্রিকোণ প্রেম। এভাবেই এগিয়েছে ‘রেঙ্গুন’-এর চিত্রনাট্য। এই ছবিতে  কঙ্গনাকে নতুনভাবে চেনা যাবে বলছে সিনেমা পাড়ার অনেকে। এছাড়াও সাইফ ও শাহিদের পরিণত অভিনয় অবশ্যই ছবির অন্যতম সম্পদ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। 

নাজিব