বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ওমর শরিফ মারা গেছেন। মিসরে জন্ম নেয়া এই অভিনেতা শুক্রবার কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

'লরেন্স অব অ্যারাবিয়া’ এবং ‘ডক্টর জিভাগো’, চেঙ্গিস খান, ম্যাকেনাস গোল্ডছবিতে অভিনয়ের জন্য ওমর শরিফ গোল্ডেন গ্লোব পুরস্কার পান এবং অস্কার পুরস্কারের জন্য মনোনীত হন।

ওমর শরিফের ব্যক্তিগত এজেন্ট এজেন্ট স্টিভ কেনিস জানিয়েছেন, এই অভিনেতা আলঝেইমার রোগে ভুগছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার হার্ট অ্যাটাক হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

ডেভিড লিনের ক্লাসিক ছবি ‘লরেন্স অব অ্যারাবিয়া ছবিতে তার সঙ্গে ছিলেন আরেক বিখ্যাত অভিনেতা পিটার ও’ টুল। এ ছাড়া বিখ্যাত ‘চেঙ্গিস খান’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ডেভিড লিনের সঙ্গে দুর্দান্ত জুড়ি ছিল তার।

ওমর শরিফের ক্যারিয়ার শুরু ১৯৫৩ সালে। মিসরীয় ছবির নিয়মিত অভিনেতা থেকে হলিউডে তার আবির্ভাব ঘটে ১৯৬২ সালের ক্ল্যাসিক ছবি ‘লরেন্স অব অ্যারাবিয়ার মাধ্যমে। প্রথম ছবিতেই অস্কার মনোনয়ন পান তিনি। সঙ্গে জিতে নেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

২০১৩ সালে একটি ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। ছবিটির নাম রক দ্য কাসবাহ্‌। অভিনয়ের পাশাপাশি তাসের প্রতি দারুণ আগ্রহ ছিল তার। ব্রিজ খেলায় রীতিমতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় ছিলেন তিনি। সূত্র: বিবিসি, এএফপি

এআর