মায়ানমারের আরাকান জুড়ে মুসলিম রোহিঙ্গাদের উপড় অমানবিক নির্যাতন, হত্যা,ধর্ষনসহ জঘন্যতম নৃশংসতার প্রতিবাদে থার্ড ব্রাকেটের ব্যানারে প্রকাশিত হয়েছে "মানবতা কাঁদছে দেখ-The humanity is crying"   শিরোনামের বাংলা ও ইংরেজী ভার্সনের ব্যতিক্রমী মিউজিক ভিডিও।

তরুন প্রতিভাবান শিল্পী এবি সিদ্দিকের কথা ও সুরে গানটির ইংরেজী অনুবাদ করেছেন লালমনিরহাট-পাটগ্রাম সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।গানটি ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে।

গানটির বিষয়ে শিল্পী এবি সিদ্দিক বলেন,"গানটির মাধ্যমে বিশ্ববিবেক জেগে উঠলেই আমাদের সার্থকতা।গানটির কথা ও সুর দিয়ে চেষ্টা করেছি বিবেকের কাঠগড়াকে নাড়া দিতে"।

পরিচালক হুসাইন সুমন বলেন- "রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ প্রকাশের ক্ষুদ্র প্রয়াস হলেও ভিডিওটি সকল মানবিকতার প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা হিসেবে উৎসর্গিত হলো।"

হৃদয় জেজের মিউজিক নির্দেশনায় করা গানটি প্রায় ৬ মিনিট ৩০ সেকেন্ড ধরে নির্যাতনের বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্রের পাশাপাশি জেগে ওঠার প্রতিবাদী কন্ঠ বাংলা এবং ইংরেজী সুরের উচ্চারনগুলো বাংলা ধাঁচে করায় গানটিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।গানটি ইতিমধ্যে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

দোহা/এআই