শুক্রবার মুক্তি পাওয়া 'অগ্নি' ছবিটি রেকর্ড তালিকায় স্থান পেতে যাচ্ছে। ঢাকাসহ ৯২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়। প্রথম দিনেই 'অগ্নি' ছবিটি আয় করে ১ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হল থেকে দুই থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392620840.jpg[/img]বিশেষ করে বলাকা ও যমুনা ব্লকবাস্টারে ৫ লাখ টাকার ওপরে টিকিট বিক্রি হয়। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশক'টি সিনেমা হল টিকিট বিক্রির অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি' ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলীরাজ, মিশা সওদাগরসহ আরও অনেকে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392620863.jpg[/img]
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
অগ্নি'র রেকর্ড
শুক্রবার মুক্তি পাওয়া 'অগ্নি' ছবিটি রেকর্ড তালিকায় স্থান পেতে যাচ্ছে। ঢাকাসহ ৯২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়। প্রথম দিনেই 'অগ্নি' ছবিটি আয় করে ১ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হল থেকে দুই থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকা ও যমুনা ব্লকবাস্টারে ৫ লাখ টাকার ওপরে টিকিট বিক্রি হয়। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশক'টি সিনেমা হল টিকিট বিক্রির অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি' ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলীরাজ, মিশা সওদাগরসহ আরও অনেকে।
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভারতের বোলারদের দাপটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
















