আগামী ৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।এ সময় রাজধানীর যমুনা ফিউচার পার্কে উন্মুক্ত কনসার্টে সংগীত পরিবেশনের মাধ্যমেগানে গানে সুরের মূর্ছনা ছড়াবেন তিনি। ওইদিন সকালে ঢাকায় এসে পৌঁছাবেন ২৭ বছর বয়সী এই তারকা।

‘অরিজিৎ সিং লাইভ ইন কনসার্ট’ শীর্ষক এই আয়োজন করছে ইমেকার্স। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে চলতি বছরের ৩১ জানুয়ারি।

ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ রোমান বলেন, "অরিজিৎ সিং একজন বাঙালি। আর ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। । অরিজিৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানের অংশবিশেষ গেয়ে তার পরিবেশনা শুরু করবেন।"

আরো বলেন, "তাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি মঞ্চে আসার পর ১ মিনিট নীরবতা পালন করা হবে।"

তিনি আশা করছেন, দশ হাজার দর্শকের উপস্থিতিতে এ বছরের সবচেয়ে সফল কনসার্ট হবে এটি। কনসার্টটি উপভোগ করতে আগ্রহীদের  অনলাইনে টিকিট বরাদ্দ নিতে হবে। এখন প্রি-বুকিং চলছে। বিস্তারিত জানতে লগ-ইন করুন www.emakersbd.com/booking। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি কখনও টিভিতে প্রচার হবে না।

কনসার্টে দুই-আড়াই ঘণ্টা গান গেয়ে শোনাবেন অরিজিৎ সিং। এছাড়াওএই আয়োজনে অরিজিতের পরিবেশনার আগে থাকছে ইমন ও মেহজাবিনের নাচ এবং শিরোনামহীন ব্যান্ড, নির্ঝর ও ইমরানের গান। উপস্থাপনা করবেন ঢাকা এফএমের এহতেশাম। 

ইআর