আগামীকাল ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে ও পাকিস্তানের নায়ক-গায়ক ফাওয়াদ খান।
তারা 'সেলিব্রেশন অব মিউজিক' শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আয়োজক প্রতিষ্ঠান এন্টারেজ এন্টারটেইনমেন্ট জানিয়েছে। দেশবরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত 'সেলিব্রেশন অব মিউজিক' কনসার্টে তারা সঙ্গীত পরিবেশন করবেন।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, কনসার্টে প্রথমে গাইবেন রুনা লায়লা। এরপর থাকবে কেকে ও ফাওয়াদের পরিবেশনা। সন্ধ্যা ৬টায় কনসার্টটি শুরু হবে।
অন্যদিকে এ আয়োজনে দেশের শীর্ষ তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন, রাজ্জাক, ববিতা, আলী যাকের, সারা যাকের, আসাদুজ্জামান নূর, চম্পা, অঞ্জনা, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, এন্ড্রু কিশোর প্রমুখ।
ইআর





