বর্তমানে ছেলে ও মেয়েরা আসলে কী চায়? তাদের চাহিদাই কি হতে পারে? সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, জীবন সাথী হিসেবে পছন্দের ক্ষেত্রে ছেলেরা গুরুত্ব দেয় সৌন্দর্যের, আর মেয়েরা অর্থ-সম্পদের। তবে উভয় শ্রেণীই স্নেহশীলতা ও বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেয়। জার্নাল অব ইভ্যুলুশন অ্যান্ড হিউম্যান বিহাবিয়রে এই সমীক্ষাটি প্রকাশিত হয়। এটি পরিচালনা করে কানাডার কুইবেকের কনকোডিয়া বিশ্ববিদ্যালয়।
এতে জীবন সাথী পছন্দের ক্ষেত্রে নারী ও পুরুষের ভাবনা জানতে কয়েকশ’ তরুণ-তরুণীর অভিমত জানতে চাওয়া হয়। সঙ্গী পছন্দে বিশেষ করে সৌন্দর্য, সম্পদ, উচ্চাভিলাষ, স্নেহশীলতা ও বুদ্ধিমত্তার গুরুত্ব কতটুকু তা নির্ধারণের চেষ্টা করা হয়।
এতে দেখা যায়, ছেলেরা তাদের সঙ্গীর সৌন্দর্যকে ব্যাপকভাবে গুরুত্ব দেয়। আর নারীরা সম্পদ ও উচ্চাভিলাষের দিকে নজর দেয়।
সূত্র : ডেইলি মেইল
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
বিনোদন
জীবন সাথী হিসেবে ছেলেদের পছন্দ সৌন্দর্য, মেয়েদের অর্থ-সম্পদ
বর্তমানে ছেলে ও মেয়েরা আসলে কী চায়? তাদের চাহিদাই কি হতে পারে? সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, জীবন সাথী হিসেবে পছন্দের ক্ষেত্রে ছেলেরা গুরুত্ব দেয় সৌন্দর্যের, আর মেয়েরা অর্থ-সম্পদের। তবে উভয় শ্রেণীই স্নেহশীলতা





