শাকিব খান ও বাপ্পি চৌধুরীর অভিনয়জীবন, বয়স, অভিজ্ঞতা, জনপ্রিয়তা—সবদিক থেকে বাপ্পির চেয়ে এগিয়ে আছেন শাকিব খান। এবারই প্রথম ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ছবির প্রেক্ষাগৃহ প্রাপ্তির দৌড়ে অনেক বেশি এগিয়ে আছেন বাপ্পি।
শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ও বাপ্পি অভিনীত ছবি ‘অনেক দামে কেনা’। প্রথম ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল ও বাপ্পির ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনীত ছবিটি এরই মধ্যে হল পেয়েছে ৪০টি আর বাপ্পির ছবিটি ১০০–এর কাছাকাছি।
এমআইএস।





