শাকিব খানের বিপরীতে ‘সত্তা’ ছবিতে কাজ করবেন ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম এই খবরটা পুরানো হলেও নতুন খবর এই ছবির শুটিং এ অংশ নিতে ঢাকায় আসছেন পাওলি।

আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির শুটিং। সে জন্য ১৫ নভেম্বর ঢাকায় আসবেন পাওলি দাম। পুরান ঢাকা, কমলাপুর রেলস্টেশন, কারওয়ান বাজারসহ ঢাকার কয়েকটি এলাকায় ২১ নভেম্বর পর্যন্ত শুটিং নিবেন তিনি।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করবেন হাসিবুর রেজা কল্লোল। ছবিটির অন্যান্য ভূমিকায় অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান। এ সিনেমায় মোট ৬টি গান থাকছে। গানগুলোর সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

জেআই