জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ এখন নতুন ধারায় নিয়ে এসেছে নতুন চেতনার গান। এগুলো সুফি ধারার গানও বলা যেতে পারে।
তার আগে ‘পথ গেছে বেঁকে’, ‘এ জীবন হারিয়ে যায়’ প্রভৃতি গানগুলো পারভেজের কণ্ঠে জনপ্রিয় হয়েছে। এবার তিনি কণ্ঠ দিলেন সুফি ধারার গান ‘আল্লাহ’ শিরোনামের নতুন গানে। ঈদ উপলক্ষে প্রকাশ করেছে বাংলাঢোল।
‘আমি অসহায় এক বৃক্ষ, একটাই মনে দুঃখ। মাটি আমার পায়ের শিকড় রেখেছে ধরে, আমি কেমন করে হেঁটে যাবো তোমার কাবা ঘরে। আল্লাহ আল্লাহ।’— এমন কথার আত্মশুদ্ধির গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, অভি আকাশের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটির প্রকাশনা উপলক্ষে ২২ জুন সন্ধ্যায় বাংলা ঢোলের ফেসবুক পাতায় লাইভে কথা বলেছেন শিল্পী ও গীতিকার। সেখানে ওঠে আসে গানটি নির্মাণের নানা প্রসঙ্গ। পাশাপাশি তারা উত্তর দেন শ্রোতাদের প্রশ্নের।
জেড





