যৌন নির্যাতনের দায়ে ব্রিটেনের প্রাক্তন পপ তারকা গ্যারি গ্লিটারকে ১৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ১৯৭৫ সাল থেকে ১৯৮০ সাল এই পাঁচ বছরে তিনি তিন তরুণীর ওপর যৌন নির্যাতন চালান।
গ্যারি গ্লিটারের প্রকৃত নাম পল গাড। যৌন নির্যাতনের চেষ্টা এবং এক তরুণীর সঙ্গে যৌনতায় মিলিত হওয়ার অপরাধে শুক্রবার আদালত তাকে ১৬ বছর জেল দিয়েছেন।
সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক অ্যালিস্টেইর ম্যাকক্রেইথ রায়ে বলেছেন, গ্যারি গ্লিটার তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনের জন্য যথাযথ সাক্ষ্য হাজির করতে পারেননি।
৭০ বছর বয়সি গ্যারি গ্লিটারকে কাঠগড়ায় দাঁড় করানোর পর কোনো আবেগ দেখাননি তিনি। নির্লিপ্তভাবে দাঁড়িয়ে রায় শুনেছেন।সূত্র: বিবিসি।
ইআর





