আলোচিত মডেল-অভিনেত্রী ভাবনা শাস্ত্রীয় ধারার নৃত্যশিল্পী হিসেবে তার দখল রয়েছে। সেই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ''চিত্রাঙ্গদা'' নিয়ে প্রথমবারের জন্য দেশের বাইরে যাচ্ছেন তিনি।
৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ''চতুর্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন।'' সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে ''চিত্রাঙ্গদা'' মঞ্চে পরিবেশন করবেন ভাবনা।

এ প্রসঙ্গে ভাবনা বললেন, ''চিত্রাঙ্গদা'' দেশে পরিবেশন করে অনেক সাড়া পেয়েছি। তবে এই প্রথম দেশের বাইরে এটি পরিবেশনা করবো। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।'' অনুষ্ঠান শেষে ৭ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

ইআর