'কার সাথে পাঁচ বছর প্রেম করলাম সেটাই বুঝলাম না। এতোটা ভালোবেসে যাকে বিয়ে করলাম সেই কিনা এখন অবহেলা করছে। মনে হচ্ছে আমাকে পাওয়ার পর সাগরের চাওয়া শেষ হয়ে গেছে।

'সঙ্গে নিজের দাম্পত্য অবস্থান সম্পর্কে অনেকটা আক্ষেপ করে এমনটাই বললেন মডেল ও অভিনেত্রী শম্পা।

২০০৭ সালে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের রিয়্যালিটি শো'র মাধ্যমে রূপালী জগতে আলোচনায় আসেন সাগর ও শম্পা।

এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে অংশ নেন তারা। এরপর বাধা পড়েন প্রেম-প্রণয়ে। এ ধারাবাহিকতায় গত বছর আগস্টে বিয়ের পীড়িতে বসেন সাগর ও শম্পা।

কিন্তু বছর গড়াতে না গড়াতেই বিচ্ছেদের সূর বেজে উঠল তাদের সংসারে। গত ডিসেম্বর থেকে আলাদা থাকছেন তারা। এমনকি সাগরকে পাঠানো হয়েছে ডিভোর্সের নোটিশও।

এ বিষয়ে জানতে চাইলে শম্পা বলেন, 'নিজেও বিশ্বাস করতে পারছি না তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। কারণ তাকে এতটাই ভালোবাসতাম যে কখনও চিন্তা করিনি এরকম ঘটনার মুখোমুখি হব।

গত ডিসেম্বরে সাগরকে আইনী নোটিশ পাঠিয়েছি। আগামী ১৫ এপ্রিলের মধ্যে তার কাছ থেকে সাড়া না পেলে নোটিশটি বিচ্ছেদের পথে এগিয়ে যাবে। তাই অপেক্ষা করছি সাগর কি উত্তর দেয়।'

ডিসেম্বরে পাঠালেন আর এখনও জবাব পাননি, এমন প্রশ্নের উত্তরে শম্পা বলেন, 'আমিও সাগরের কাছে এটা আশা করিনি।

এখন মনে হচ্ছে সে নিজেই চাইছিলো সম্পর্কটা এরকম পর্যায়ে গড়াক। তার সঙ্গে মানিয়ে নেবার চষ্টো করেছি।

কিন্তু আচরণ পেয়েছি প্রেমিকের, পাইনি দায়িত্ববোধ একজন স্বামীর। বিয়ের কিছুদিনের মাথায় আমরা যে যার বাড়িতে থাকতে শুরু করি।

এমনকি লোক চক্ষুর আড়াল হতে আমি চলে যাই ময়মনসিংহে। শেষ পর্যন্ত সংসারকে আর টিকিয়ে রাখতে পারলাম না।'

এসএম