কিছুদিন আগে দেশে ফিরেছিলেন আরিফিন শুভ। টানা ২২ দিন চিকিৎসা জন্য ভারতে অবস্থান করে ২৩ অক্টোবর তিনি ঢাকায় ফিরেন। আবারও তিনি দেশের বাইরে যাচ্ছেন, তবে এবার চিকিৎসার জন্য না। নতুন একটি ছবির শুটিং এ অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি।
জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ ছবিতে আগেই কাজ করার কথা চলছিলো আরিফিন শুভ’র । শুধু অপেক্ষা ছিলো অস্ট্রেলিয়ার ভিসার। কারণ ছবিটির ৯০% শুটিং সেখানেই হবে। তাই ভিসার উপর অভিনয় করাটা সম্পূর্ণ নির্ভর করছিল তার। তাও হয়ে গেলও। ৩০ নভেম্বর শুটিংর জন্য শুভ পারি দিবেন অস্ট্রেলিয়া।
অ্যাকশনধর্মী ছবিটির চিত্রায়ন হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনির বিভিন্ন লোকেশনে। ছবিটির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। তবে শুনা যাচ্ছে প্রসূন আজাদ শুভ’র বিপরীতে কাজ করতে পারেন।
আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ছবি কিস্তিমাত ব্যাপক সফলতা পেয়েছিল। এছাড়াও সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ও শাহিন সুমন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির অপেক্ষায় আছে।
জেআই





