বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’ এর গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স আর নেই। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
আজ রোববার সকাল ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় গিটারিস্ট।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ‘অবসকিওর’ ব্যান্ডের ভোকাল সাঈদ হাসান টিপু।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই তার হার্টে ব্লক ছিল। কিন্তু বিষয়টি তিনি কাউকেই অবগত করেননি। নিজের মধ্যেই চেপে রেখেছিলেন।
‘এরপর তিনি স্কুটি নিয়ে হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই যাত্রাপথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফার্মগেটের চার্চের পাশে তাকে সমাহিত করা হবে। প্রিন্স যেন ওপাড়ে ভালো থাকেন, সবাই সেই প্রার্থনা করবেন।’
ক্রিস্টোফার গোমেজ প্রিন্স ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। সেখানে বিচারক প্যানেলের বিবেচনায় তিনি ‘সেরা ব্যাস শিল্পী’ হিসেবে মনোনীত হন।
২০১৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি তিনি ‘অবসকিওর’ ব্যান্ডদলে যোগ দেন। তার এই অকাল মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
এএস





