সাইকেলে বিশ্বভ্রমনরত সাইক্লিস্ট আবুল হোসেন আসাদের ভ্রমনের নানান গল্প ও তথ্য চিত্র একই সাথে প্রবাসজীবনের সুখ-দুঃখ, হাসিকান্না, সাফল্যগাঁথা, বিনোদন ও যাপিত জীবন কথা তুলে ধরা হবে এটিএন বাংলায়।

শনিবার (১২ই আগস্ট) রাত ১ টা ৩০ মিনিটে এটিএন বাংলার ‘প্রবাসে বাংলার মুখ’ অনুষ্ঠানে এটি তুলে ধরা হবে।

গালিব হাসানের গ্রন্থনা ও পরিকল্পনায় ও শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন এমারত হোসেন সোহাগ। ধারাবাহিক হিসেবে প্রচারিত অনুষ্ঠানটি প্রচারিত হবে।

বিভিন্ন জনপদে চলার পথে সেই এলাকার ইতিহাস, ঐতিহ্য ও রোমাঞ্চকর ঘটনার চিত্রায়ন দর্শকদের জন্য তুলে এনেছেন সাইক্লিস্ট আসাদ।

শনিবারের পর্বটিতে থাকছে আসাদের সাইকেল চালনার ফাঁকে ফাঁকে ওমানের স্ইুক এলাকার মরুর মাটিতে বাংলাদেশিদের সবজি বাগানের নানান কথা ও উপাখ্যান। প্রবাসীদের জন্য বাড়তি হিসেবে থাকবে দুবাই ও কুয়েতের উপর দুটি তথ্যবহুল প্রতিবেদন।

কেবি