চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করায় তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩০ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাওন নিজেকে মাহিয়া মাহীর প্রেমিক দাবি করেছেন। সম্প্রতি মাহির বিয়ে হয়েছে। এরপর শাওন কয়েকটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। মাহীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি মাসুদুর রহমান।  

ওএফ