জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন শারীরিকভাবে কয়েকদিন ধরেই অসুস্থ। তিনি জ্বরে আক্রান্ত।
জ্বর নিয়েই ওমরাহ হজ পালনে সৌদি আরব গেছেন। গত শুক্রবার রাতের ফ্লাইটে মক্কার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। ‘নিরাপদ সড়ক চাই’- এর প্রচার সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু হজে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি অসুস্থ শরীর নিয়েই সৌদি আরব গিয়েছেন। ওমরাহ পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ঈদুল ফিতরের দু’দিন আগে তিনি দেশে ফিরবেন।’
ইলিয়াস কাঞ্চন সম্প্রতি ‘ক্রাইম টাইম’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটিতে এ অভিনেতার সঙ্গে আরো দেখা যাবে রোজিনা ও চম্পাকে। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে।
এমবি





