মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন পরিচালনায় জেলার ১০টি স্থায়ী ও ১,৭৭৮টি অস্থায়ী কেন্দ্র এবং ৩,৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
এমএম