সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সবাইকে ব্রেষ্ট ক্যান্সার জয় করতে হবে। আর তাই লজ্জ্বা না করে ব্রেস্ট ক্যান্সার রোধ করতে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ শুক্রবার সন্ধ্যায় দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আয়োজিত ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এ আহ্বান জানান।

এসময় তিনি আরোও বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি মারাত্মক রোগ। দিন দিন এর প্রকোপ বাড়ছে। এর ফলে অকালে নারীরা মৃত্যুর শিকার হচ্ছে। রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো খুবই জরুরি।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে লজ্জা পেলে হবে না। কারণ ব্রেস্ট ক্যান্সারের জন্য নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারদের পরামর্শ নিতে হবে।

এসটি