সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে, দুইজন চট্টগ্রাম বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৫৯ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। ফলে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জনে।

একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

এস