এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৩ জনের দুই জন সিলেটের বাসিন্দা (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, ১০১৭ জন নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন এবং ২০১ জন নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

এমএম