শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এমন তথ্য তুলে ধরা হয়।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, থাইরয়েড রোগের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রেই এটি মা থেকে সন্তানে সঞ্চারিত হয়। এছাড়া আয়োডিনের ঘাটতি বা অতিরিক্ত আয়োডিন গ্রহণও এ রোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনারে দেশের ১২০ জন থাইরয়েড বিশেষজ্ঞ অংশ নেন। এতে আগামী এক বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন (নিনমাস) শাখার প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

সভায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. ফজলুল বারী বলেন, “রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হওয়ায় নীরবে এর বিস্তার ঘটছে। দেশে আধুনিক চিকিৎসা পদ্ধতি থাকলেও সচেতনতার অভাবে অনেকেই জটিল অবস্থায় চিকিৎসকের কাছে আসেন।” তিনি জানান, সারাদেশে থাইরয়েড বিশেষজ্ঞ তৈরি ও জনসচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক উদ্যোগ নেবে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি।

এনএইচ