কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়ার জন্মদিন পালন করেছে হামদর্দ পাবলিক কলেজ পরিবার।
সোমবার হামদর্দ পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া।
হামদর্দ পাবলিক কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ সাদেকুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ পাবলিক কলেজের গণিত বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর সুরঞ্জতি দেবনাথ। শিক্ষার্থীদের মধ্য থেকে মিনহাজুল হাসান ও ইসরাত জাহান লামিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখনে হামদর্দ বাংলাদশে এর বিপণন পরিচালক জনাব ড. হাকীম রফিকুল ইসলাম, হামদর্দ বাংলাদশের র্অথ ও হিসাব পরিচালক, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুল হক প্রমুখ।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিফাত ও জুয়েনা।
স্বাস্থ্য
আধুনিক হামদর্দ রুপকারের জন্মদিন উদযাপন
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়ার জন্মদিন পালন করেছে হামদর্দ পাবলিক কলেজ পরিবার।