ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২২৩ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২।

বৃহস্পতিবার (১৪ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ময়মনসিংহে তিনজন করে মারা গেছেন। যাদের চারজন পুরুষ ও দু’জন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এইচএন