হঠাৎ ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে কুষ্টিয়ায়। ফাগুন মাসে আগুন ঝরা গরমে আবার কখনোবা শীতের কারণে বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। গত তিন দিনে প্রায় ২০০ জন ডায়রিয়ার রোগী হাসপাতলে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

সরে জমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, ওয়ার্ড, মেঝে, করিডোর সব জায়গায় ডায়রিয়ার রোগী। এদের মধ্যে শিশুসহ রয়েছে বৃদ্ধারাও।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রোগীর সংখ্যা বাড়ছে। আর ডায়রিয়ার কারণে সঠিক চিকিৎসা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের বেশির ভাগই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকার। বিভিন্ন বয়সের মানুষে এ রোগে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি বিআরবিতে কর্মরত এক শ্রমিক বলেন, কয়েকদিন আগে হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তারপর হাসপাতালে ভর্তি হয়েছি। তিনদিন পার হয়েছে। এখন একটু কম বলে জানান তিনি।

হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণেই অধিকাংশই মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এআর