সুপারহিট কামব্যাকেও স্বস্তি নেই ‘২ মিনিট’ নুডলসের! ম্যাগির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, এ বার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে চলেছে মহারাষ্ট্র সরকার।
নতুন মোড়কে ভারতের বাজারে ম্যাগি নুডলস।
মহারাষ্ট্রের খাদ্য দফতরের মন্ত্রী গিরিশ বপত শুক্রবার বলেন, আমরা চাই ম্যাগির ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকুক। সে কারণে আমাদের আইনি বিষয়ক দফতর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে। তার আগে আইনি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে নিতে চায় সরকার।
কেন ফের তারা ম্যাগি নুডলসের ওপর নিষেধাজ্ঞা চাইছেন? মন্ত্রীর ব্যাখ্যা, এর আগে তারা ম্যাগির কয়েকটি নমুনা পরীক্ষা করেছেন। তাতে স্বাস্থ্যের জন্য নেতিবাচক রিপোর্টই তারা পেয়েছেন। তাই, এই ইস্যুতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে চাই।
গত সপ্তাহেই সরকার স্বীকৃত ল্যাবে নতুন করে আসা ম্যাগির নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবের ওই রিপোর্টে জানানো হয়, নতুন ম্যাগি নুডলস স্বাস্থ্যের জন্য সুরক্ষিত। ফলে, বাজারে আসার ক্ষেত্রে সমস্যা নেই। এর পরেই ম্যাগি বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
নিষেধাজ্ঞা ওঠার পরেই, স্ন্যাপডিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে দ্বিতীয় ইনিংস শুরু করে নেসলে। মাত্র ৫ মিনিটে বিক্রি হয়ে যায়, ৬০ হাজার ওয়েলকাম কিটস। ১২ প্যাকেটের ওয়েলকাম কিটের দাম করা হয় ১৪৪ টাকা।
তথ্যসূত্র: এই সময়/এমএ
স্বাস্থ্য
ম্যাগিতে ফের নিষেধাজ্ঞা চাইবে মহারাষ্ট্র
সুপারহিট কামব্যাকেও স্বস্তি নেই ‘২ মিনিট’ নুডলসের! ম্যাগির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, এ বার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে চলেছে মহারাষ্ট্র সরকার। নতুন মোড়কে ভারতের বাজারে ম্যাগি নুডলস।





