পশ্চিমা নীতির কারণেই সিরিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বর্তমান এই অবস্থায় জেনেভা শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলেও হুশিয়ারি দিয়েছে দেশটি।

জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত ভ্লাদিমির স্যাফ্রনকভ এমন অভিযোগ করেন।

এ সময় তিনি ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র আসলে কী চায় তা পরিষ্কার করার জন্য আগামী শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডাকার আহ্বান জানান। বিশেষত সিরিয়ার মাধায়া প্রদেশে দুর্ভিক্ষে চরম মানবিক বিপর্যয়ে করণীয় নিয়ে এ সভা হতে পারে।

স্যাফ্রনকভ বলেন, আগামী ২৫ জানুয়ারি জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়ার বিদ্রোহী ও সরকারের সঙ্গে সংলাপ ভেস্তে দেওয়ার জন্যই পশ্চিমা এ তিনটি দেশ নানা চেষ্টা চালাচ্ছে।

নিরাপত্তা পরিষদের এই তিন দেশ প্রদেশটির চার লাখ বাসিন্দাকে মুক্ত করতে বিদ্রোহীদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে।

তথ্যসূত্র : এপি অনলাইন।

এসএইচ