কৃষ্ণসাগর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘রাশিয়ার দখলদার বাহিনী ১৮ ফেব্রুয়ারি কৃষ্ণ সাগর থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দু’টি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘রাশিয়া কৌশলগত বিমান ব্যবহার করে, বিশেষ করে দখলকৃত অঞ্চলগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’
শনিবার খমেলতেনস্কি শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি।
টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার কম্পনে কয়েকটি বেসামরিক ভবন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকশ জানালা ভেঙে পড়েছে।
এই হামলায় দু’জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
নতুন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেছেন, ‘বেসামরিক মানুষকে আতঙ্কিত করা বন্ধ করেনি সন্ত্রাসী রাষ্ট্র।’ তিনি জানিয়েছেন, গত একদিনে ইউক্রেনের ১০টি শহরে গোলা ছুড়েছে রুশ সেনারা। সূত্র: সিএনএন
এমআই
কৃষ্ণসাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















