প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৮ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৬ এপ্রিল) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ১০০ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৬৬১ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৫৯২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৬০২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩০ লাখ ১৩ হাজার ৬০১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৫২ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫১ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৩৯৯ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লাখ হাজার ৫০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৬ হাজার ৬২৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ১০৬ জনের।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন এবং মৃতের সংখ্যা ৯ হাজার ৩১৮ জন। আর সুস্থ হওয়ার রোগীর সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। গতকাল (০৫ এপ্রিল) সোমবার অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমবি





