পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন তাতে এক সন্দেহজনক গ্যাস বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হয়েছে।
মধ্য লন্ডনে অবস্থিত হাইয়াট রিজেন্সি হোটেলটিতে শুক্রবার মধ্যরাতের একটু আগে বিস্ফোরণটি ঘটেছে।
গ্রিনিচ মান সময় বা জিএমটি ২৩টা-৪০মিনিটে হোটেলটির গ্রউন্ড ফ্লোরের একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটেছে। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। বিস্ফোরণের ফলে হোটেল ভবনটির অংশ বিশেষ বিধ্বস্ত হয়েছে।
অবশ্য, বিস্ফোরণের সময়ে জারদারি হোটেলে ছিলেন না। পাকিস্তানের ‘জিও’ চ্যানেলের সাংবাদিক মুরতাজা আলী শাহ টুইটার বার্তায় এ খবর দিয়েছেন।
ইআর





