ভারতের শীর্ষস্থানীয় কোম্পানি টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কার্ল স্ল্যাম আত্মহত্যা করেছেন।পুলিশের ধারণা,স্ল্যাম ব্যাংককের সাংগ্রে-লা-ইন হোটেলের ২২ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ব্যাংককে তার মৃত্যুদেহ পাওয়া যায়।
৫১ বছরের স্ল্যাম টাটার থাইল্যান্ড শাখার এক বোর্ড মিটিংয়ে যোগ দিতে স্ত্রীকে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন। সেখানে তিনি হোটেলের ২২ তলায় উঠেছিলেন। রোববার হোটেলটির ৫ম তলায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক হোটেল স্টাফ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ সম্পর্কে ব্যাংকক থেকে পুলিশের তদন্ত কর্মকর্তা লে. সোময়ত বুনিয়াকায়ে বলেন,‘আমরা লাশের দেহে ধস্তাধস্তির কোনো চিহ্ন খুঁজে পাইনি।’
তিনি আরো বলেন,‘আমরা তার কক্ষের জানালা খোলা পেয়েছি। জানালাটি এতই ছোট যে, এখান দিয়ে কারো পিছলে পড়া সম্ভব নয়। প্রাথমিক তদন্তে যা খুঁজে পেয়েছি তাতে আমার ধারণা,তিনি জানালা দিয়ে লাফিয়ে পড়েছিলেন।’
পুলিশ স্লামের ঘর থেকে তার লেখা তিন পাতার একটি চিঠি খুঁজে পেয়েছে। তবে চিঠিটির ভাষা ইংরেজি হওয়ায় তারা এর মর্মার্থ উদ্ধার করতে পারেনি। এটি থাই ভাষায় অনুবাদের কাজ চলছে বলেও তারা জানিয়েছে।
এদিকে স্ল্যামের মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টাটার মুখপাত্র। তবে রোববার দেওয়া এক বিবৃতিতে কোম্পানির ব্যবসায় স্ল্যামের ভূমিকার প্রশংসা করেছে টাটা।
টাটা কোম্পানি জানায়,টাটা কোম্পানিতে স্লাম- এর অনেক অবদান আছে। ব্রিটিশ নাগরিক স্ল্যাম ২০১২ সালে টাটার মোটর কোম্পানিতে এমডি হিসেব যোগ দিয়েছিলেন।
স্লাম ৩০ বছর আগে বিয়ে করেছিলেন। তবে সেই সংসারে কোনো সন্তান ছিলনা। সূত্র : বিবিসি ও রয়টার্স।
[b]২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এএম/ এফএ
[/b]
টাটা মোটরসের এমডির আত্মহত্যা
ভারতের শীর্ষস্থানীয় কোম্পানি টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কার্ল স্ল্যাম আত্মহত্যা করেছেন।পুলিশের ধারণা,স্ল্যাম ব্যাংককের সাংগ্রে-লা-ইন হোটেলের ২২ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ব্যাংককে তার মৃত্যুদেহ পাওয়া যায়। ৫১ বছরের স্ল্যাম টাটার থাইল্যান্ড শাখার এক বোর্ড মিটিংয়ে যোগ দিতে স্ত্রীকে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন
মা ও ছেলের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের শিষ মোহাম্মদ এর স্ত্রী এবং ছেলে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে শিষ মুহাম্মদ সহ তার পরিবার ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সেখান থেকে ছুটি নিয়ে শীষ মুহাম্মদ এর স্ত্রী তার ছেলেকে নিয়ে মায়ের বাড়ির ভেটনা গ্রামে যান। ওই গ্রামের এক পটল খেতে গ্যাস ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
স্বামী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা টিকটকারের
মেক্সিকোতে সিনথিয়া আবিগেইল তামেজ রিভেরা নামের এক জনপ্রিয় টিকটকারসহ তাঁর তিন সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরান যুদ্ধের চাপ মার্কিন রণতরীর ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীর আবদার মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন। নিহত মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন তিন সন্তানের বাবা
মুহা.ইব্রাহিম খলিল সবুজ : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড, আট কপাট বাজার এর হোন্ডার মেকার আঃ হান্নান (৩০) গত কাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেন।
















