সরকার ও রাজনৈতিক নেতাদের পর এবার কাশ্মির ইস্যুতে ভারতকে আক্রমণের পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনা প্রধান রাহিল শরীফ।

সরাসরি গণভোটের কথা না বললেও তিনি দাবি করেছেন, কাশ্মিরের মানুষকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিলে তবেই শান্তি আসবে।

একইসঙ্গে আগ্রাসন হলে পাল্টা জবাব দিতে তার বাহিনী প্রস্তুত রয়েছে বলে রণ হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান।

অন্যদিকে জম্মু-কাশ্মির সীমান্তে দফায় দফায় সংঘর্ষ আন্তর্জাতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।

তবে ভারত এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটি জানিয়েছে, পুঞ্চের হামিরপুরে ভারতীয় ঘাঁটি লঙ্ঘন করে প্রথমে গুলি চালায় পাক সেনা। এ নিয়ে চব্বিশ ঘণ্টায় জম্মু ও পুঞ্চ সীমান্তে চার বার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা বিলাওয়াল ভুটো কাশ্মিরকে পাকিস্তানের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দেন। তথ্যসূত্র: জিনিউজ

এআর