পূর্ব গাজা সীমান্তে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে । এতে আরও প্রায় তিন শতাধিক আহত হয়েছে। যাদের মধ্যে শিশু, সাংবাদিক ও প্রতিবাদকারী সাধারণ ফিলিস্তিনি রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দখলদার বিরোধী মিছিলে অংশগ্রহণকারী একদল ফিলিস্তিনি টায়ার-পোড়ানো ধোঁয়ার আড়াল থেকে হানাদার ইসরাইলি সেনাদের দিকে পাথর ছুড়লে বর্ণবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনি প্রতিবাদীদের দিকে কাঁদানে গ্যাস ও তাজা বুলেট নিক্ষেপ করে।
ফলে নিহত হয় ১২ বছরের শিশু ফারিস হাফিজ এবং ২৪ বছর বয়স্ক আকরাম আবু সামান।
গাজার ফিলিস্তিনিরা ইসরাইলি জবর-দখল ও হত্যাযজ্ঞের কারণে বিতাড়িত ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার অধিকার বাস্তবায়নের জন্য গত ৩০ মার্চ থেকে প্রতিবাদ-মিছিল করে আসছে।শুক্রবারকে প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছিল ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকের ঘটনায় আহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭৬ এবং তাদের মধ্য থেকে ১৯২ জনকে গাজার নানা ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২৬ জন তাজা বুলেটে বিদ্ধ হয় এবং তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।
হানাদার ইসরাইলিরা ত্রাণ বা উদ্ধার-কর্মী এবং অ্যাম্বুলেন্সগুলোর ওপরও হামলা চালায়। ফিলিস্তিনিরা গাজার ওপর ইসরাইলের অমানবিক অবরোধ তুলে না নেয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
উল্লেখ্য, এ বছরের ৩০ মার্চ থেকে চলা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে আসা আন্দোলনে এ পর্যন্ত ১৯৭ জনকে গুলিকরে হত্যা করে দখলদার ইসরাইলিরা। এতে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার আহত হয়েছে।
জেড





