বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবু ইয়াদ।

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে বেগম জিয়ার রাজনৈতিক অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাত সোয়া ৯টায় বৈঠক শেষ হয় জানিয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান টাইমনিউজবিডিকে জানান, বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এবং এনাম আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।