দাঁত দিয়ে তিন টন ওজনের এক ট্রাক টেনে নিয়ে গেলেন চীনা এক তরুণ। এ সময় ট্রাকে নয়জন ব্যক্তিও বসা ছিলেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে মিরর অনলাইন।
ইয়াং ডং নামের ২০ বছর বয়সী এই তরুণ গত ১০ বছর ধরে এসব প্র্যাকটিস করে আসছেন। দাঁতে সুঁতা বেঁধে তিনি ট্রাকটিকে টেনে নিয়ে যান।
দাঁত দিয়ে ট্রাক টানা ছাড়াও তিনি ভাঙ্গা কাচের টুকরোর উপর দিয়ে খালি পায়ে হাঁটতে পারেন।
দশ বছরের কঠোর পরিশ্রম আর প্র্যাকটিসের ফলে তিনি তা করতে পেরেছেন বলে জানা গেছে। তিনি অনায়াসেই ট্রাকটিকে টেনে নিয়ে যান। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
দাঁত দিয়ে ট্রাক টানাটানি!
দাঁত দিয়ে তিন টন ওজনের এক ট্রাক টেনে নিয়ে গেলেন চীনা এক তরুণ। এ সময় ট্রাকে নয়জন ব্যক্তিও বসা ছিলেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে মিরর অনলাইন।