ক্ষমতায় এসেই নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের হস্ত এবং টেক্সটাইল শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নেন। সেসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগে সামিল হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
নিজের দেশীয় শিল্পকে আন্তর্জাতিক অঙ্গণে পৌঁছে দিতে প্রিয়াঙ্কা কাজ করবেন ভারতীয় শাড়ির দূত হিসেবে। বিদেশের মাটিতে বিশেষ করে ভারতের বেনারসী শাড়ির প্রচার করবেন তিনি।
ভারতের ইউনিয়ন টেক্সটাউল সেক্রেটারি জোহরা চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, 'ভারতীয় শাড়ির বিশ্বব্যাপী প্রচারণার কাজ করতে প্রিয়াঙ্কা সম্মতি জানিয়েছেন।
প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি 'মেরি কম'-এর প্রচারণায়। বলিউডের নায়িকা পরিচয়ের বাইরে আন্তর্জাতিকভাবে সঙ্গীত শিল্পী হিসেবেও বেশ কদর পেয়েছেন তিনি। তার হাত থেকে ভারতীয় শাড়ির সুনাম বিস্তৃত হবে সারা পৃথিবীতে- এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। সূত্র: দ্য ফিনানসিয়াল এক্সপ্রেস।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





