আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও প্রায় শতাধিক।

গতকাল শনিবার রাজধানী কিনশাশা ও মাতাদি বন্দরের মাঝামাঝি কিসান্তু শহরে তেল ট্যাঙ্কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কারটি
উল্টে যায়। এ সময় তেল ট্যাঙ্কার থেকে তেল বের হতে থাকে এবং আশাপাশে এলাকাবাসী সে তেল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ করে তেল ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়। ফলে মারা যায় প্রায় অর্ধশতাধিক এবং দগ্ধ হয় প্রায় শতাধিক।

কঙ্গো সেন্ট্রালের গভর্নর বলেন, ১০০ জন দ্বিতীয় মাত্রায় দগ্ধ হয়েছেন। জাতিসংঘের ওকাপি রেডিও জানায়, নিকটবর্তী বাড়িগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

যুদ্ধ পরবতী সময়ে মধ্য আফ্রিকান দেশগুলোতের রাস্তা উন্নয়ন সেভাবে করা হয়নি। অবহেলিতই থেকে গেছে। ২০১০ সালে একটি ট্যাংকার বিস্ফোরণে ২২০ জন মানুষ মারা গেছিলেন। আগুন লেগে গিয়েছিলো গ্রামেও।

জেড