আমেরিকা ও রাশিয়ার সঙ্গে করা রাসায়নিক অস্ত্র নিরসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে সিরিয়া। রাসায়নিক অস্ত্র নিরসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা (ওপিসিডব্লিউ) এ আশঙ্কার কথা জানিয়েছে। ওপিসিডব্লিউ-এর বরাত দিয়ে ওয়ার্ল্ডবুলেটিন শুক্রবার এ খবর জানিয়েছে।
চুক্তি অনুযায়ী সিরিয়া তার ১২টি রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করতে সম্মত হয়েছিল। কিন্তু গত বছরের নভেম্বরে সম্পাদিত চুক্তি অনুযায়ী এর সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আগামী ১৫ মার্চ। এখনোও পর্যন্ত কিছুই করতে পারেনি সিরিয়া।
ওপিসিডব্লিউ সিরিয়ার এই ব্যর্থতাকে একটি 'বিরাট ভুল' বলে অভিহিত করেছে। এখন দেখার বিষয় এই ভুলের কারণে সিরিয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কি না আমেরিকা ও বিশ্ব মোড়লেরা।
সিরিয়ার এই ১২টি রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর বেশিরভাগই হয়তোবা ভূগর্ভে বা বিমান রাখার হ্যাঙ্গারে অবস্থিত। এগুলোকে ধ্বংস বা নিষ্ক্রিয় করা খুবই বিপজ্জনক কাজ।
আগামী ১৫ মার্চের মধ্যে এগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে না এটি নিশ্চিত। এখন ১৫ মার্চের পর বিশ্ব মোড়লেরা কী সিদ্ধান্ত নেয় তাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
চুক্তির সময়সীমা লঙ্ঘন করতে যাচ্ছে সিরিয়া, বিপদের আশঙ্কা