আজ পবিত্র জুম্মার দিনে আল-আকসা মসজিদে কাউকে নামায পড়তে দেয় নি ইসরাইল। পাশাপাশি এর প্রতিবাদ করতে গেলে ইসরাইলের গুলিতে এপর্যন্ত ৪ জন ফিলিস্তিনি যুবক নিহত হয়।
আল-আকসা চত্তরে সশস্ত্র সংঘর্ষের সময় এসব হতাহতের ঘটনা ঘটে। আরেক ফিলিস্তিনী শহিদ হন বেথেল হেমে দাহিশা তাবুকে সংঘর্ষ চলাকালে।
প্রত্যক্ষদর্শী আল-জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, আল-আকসা প্রাঙ্গণে সংঘর্ষের সময় দুই ইসরাইলী পুলিশ আহত হয়েছে।
জেরুজালেমে আল-জাজিরার প্রতিনিধি ইলিয়াস একরাম বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে আল-আকসা মসজিদগামী বাবুল আসবাত এলাকায় সংঘর্ষ বাধে।
সংঘর্ষের পর ইসরাইলী কর্তৃপক্ষ আল-আকসা চত্তর নিরাপত্তা চাদরে ঘিরে ফেলে। পবিত্র জুমার নামায নিষিদ্ধ ঘোষণা করে। সেখান থেকে সমস্ত মুসল্লিদের বের করে আল-আকসা মসজিদের সকল দরজা বন্ধ করে দেয়।
১৯৬৯ সালের পর এই প্রথম আল-আকসা মসজিদে জুম্মার নামায পড়তে দেয় নি ইসরাইল।
জেড/এমবি





