জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। সেখানে পবিত্র ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর পালিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। এতে আরো বলা হয়, সৌদি আরবে জিলহজ মাসের প্রথমদিন নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর।

আজ (শুক্রবার) বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে, কবে ঈদ হচ্ছে বাংলাদেশে। তবে নিয়ম অনুযায়ী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এমবিএইচ